Skip to main content

শীতার্তদের পাশে যবিপ্রবির ‘মানবতার দেওয়াল’

শীতার্তদের পাশে যবিপ্রবির ‘মানবতার দেওয়াল’



ফরিদ হাসান যবিপ্রবি প্রতিনিধিঃ

শীতার্ত ও বস্ত্রহীন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা। মানুষের অব্যবহৃত ব্যবহার উপযোগী শীতের পোশাক সংগ্রহ করে শীতার্ত মানুষের কাছে পৌছে দিচ্ছে যবিপ্রবির একদল শিক্ষার্থী। এরই ধারাবাহিকতায় আজ শনিবার (৭ই জানুয়ারি) যবিপ্রবির ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে উদ্বোধন করা হয় ‘মানবতার দেওয়াল’ কার্যক্রমের।



প্রকৃতির নিয়মেই শীত আসে। আর শীত আসলেই চোখে পড়ে ছিন্নমূল ও অসহায় মানুষদের কষ্ট। বিশ্ববিদ্যালয়ের আশেপাশে বসবাসরত এমন অসহায় দুস্থ ও ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র  বিতরণ করতে কাজ করবে এই ‘মানবতার দেওয়াল’।

মানবতার দেওয়াল সম্পর্কে জানতে চাইলে যবিপ্রবির রসায়ন বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী ও মানবতার দেওয়ালের একজন উদ্যোক্তা রাশেদ খান বলেন, ‘এ ধরনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা আগে থেকেই ছিল। আমাদেরকে যারা এ কাজে সহায়তা করেছে তাদেও সকলকে ধন্যবাদ জানাই। এই শীতবস্ত্র ও এখান থেকে সংগ্রহ করা টাকা দিয়ে আমরা কম্বল কিনবো যা আমাদের বিশ্ববিদ্যালয় সংলগ্ন গ্রামগুলোর গরীব ও অসহায় মানুষদেরকে দেওয়া হবে। এ কাজে আমরা কিছু স্বেচ্ছাসেবীরা কাজ করবো।’


যবিপ্রবি ছাত্রলীগের সভাপতি সোহেল রানা বলেন, ‘মানবতার দেওয়াল পরিচালনায় যারা কাজ করেছেন তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। মানবতার দেওয়ালের মত আরও কার্যক্রম করা প্রয়োজন যেন তা  মানুষের উপকারে আসে। প্রতিটি মানুষের মনে যেন মানবতা জন্ম নেয়, আমরা যেন জঞ্জাল না হয়ে যাই। কোন ধরনের সাহায্যের প্রয়োজন হলে যবিপ্রবি ছাত্রলীগের পক্ষ থেকে সবরকম সহায়তা দেওয়া হবে।’

যবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর ফয়সাল সাধারণ শিক্ষার্থীদের এ ধরনের উদ্যোগ নেওয়ায় যবিপ্রবি শাখা ছাত্রলীগের পক্ষ থেকে অভিনন্দন ও সাধুবাদ  জানান। এছাড়া আগামীতে আরও বড় পরিসরে এ ধরনের কার্যক্রম করার ঘোষনা দেন তিনি।

যবিপ্রবির রসায়ন বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী রাশেদ খান ও যবিপ্রবির একাউন্টিং এন্ড ইনফরমেশন বিভাগের ১৫তম সেশনের শিক্ষার্থী অরিন্দ বাগচীর প্রচেস্টায় ও সাধারণত শিক্ষার্থীদের সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে এবছর ‘মানবতার দেওয়াল’ এর কার্যক্রম পরিচালিত হবে। শীতবস্ত্র বিতরণের দায়িত্বে থাকবেন একাউন্টিং এন্ড ইনফরমেশন বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী আকিব ইবনে সাইদ।  উল্লেখ্য, যবিপ্রবির সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে প্রায় প্রতিবছরই এ ধরনের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।






Comments

Popular posts from this blog

সাস্টকে পিছনে ফেলে বিজ্ঞান প্রযুক্তিতে দেশসেরা জাস্ট

এলসেভিয়ার র‌্যাঙ্কিংয়ে দেশসেরা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। বিশ্বের প্রথম সারির চিকিৎসা ও বিজ্ঞান বিষয়ক প্রকাশনা নিবন্ধ প্রকাশনা সংস্থা “এলসেভিয়ার” কর্তৃক স্কোপাস ডাটার সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ স্থানে অবস্থান করেছে যবিপ্রবি। সম্প্রতি নেদারল্যান্ডস ভিত্তিক চিকিৎসা ও বিজ্ঞান বিষয়ক নিবন্ধ প্রকাশনা সংস্থা এলসেভিয়ার এই তালিকা প্রকাশ করে।  এলসেভিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত গবেষেণাপত্রের উপর ভিত্তি করে বিশ্বের সেরা শিক্ষা প্রতিষ্ঠান গুলোর তালিকা প্রকাশ করা হয়। এ বছর প্রকাশিত তালিকায় দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে প্রথম এবং পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে নবম স্থানে অবস্থান করছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)।  যবিপ্রবির প্রকাশিত মোট গবেষণা পত্রের সংখ্যা প্রায় ৩০০ এরও অধিক। এছাড়া বিশ্বখ্যাত গবেষণা প্রকাশনা সংস্থা এলসেভিয়ার বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় যবিপ্রবির তিন শিক্ষক ও গবেষক স্থান পেয়েছেন। তারা হলেন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিঃ বিভাগের সহযো...

ম্যানুয়াল পেশী পরীক্ষার পদ্ধতি (Manual Muscle Testing Procedure)

ম্যানুয়াল পেশী পরীক্ষার পদ্ধতি (Manual Muscle Testing Procedure): ম্যানুয়াল পেশী পরীক্ষা (Manual Muscle Testing - MMT) হলো পেশীর শক্তি পরিমাপ করার একটি ক্লিনিক্যাল পদ্ধতি। এটি নিউরোলজিক্যাল পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ যা পেশীতে দুর্বলতা, পক্ষাঘাত, বা অন্যান্য পেশী সম্পর্কিত সমস্যা শনাক্ত করতে সাহায্য করে। পদ্ধতি: রোগীর অবস্থান: রোগীকে পরীক্ষার জন্য আরামদায়ক অবস্থানে বসতে বা শুইতে হবে। পেশী নির্বাচন: পরীক্ষার জন্য নির্দিষ্ট পেশী নির্বাচন করা হবে। স্কেলিং: পেশীর শক্তি 0 থেকে 5 পর্যন্ত স্কেলে পরিমাপ করা হয়: 0: কোন সংকোচন নেই 1: ট্রেস সংকোচন 2: gravity-eliminated পজিশনে পেশী সংকুচিত করতে পারে 3: against gravity পজিশনে পেশী সংকুচিত করতে পারে 4: against gravity + resistance পজিশনে পেশী সংকুচিত করতে পারে 5: normal strength পরীক্ষা: পরীক্ষাকারী রোগীর পেশী স্থির করবে। রোগীকে নির্দেশ দেওয়া হবে পেশী সর্বোচ্চভাবে সংকুচিত করার জন্য। পরীক্ষাকারী স্কেল অনুসারে পেশীর শক্তি নির্ধারণ করবে। প্রয়োজনীয় সরঞ্জাম: -টেপ -গনিয়োমিটার -রেজিস্ট্যান্স ব্যান্ড (ঐচ্ছিক) সতর্কতা: -পরীক্ষার সময় রোগীর ব্যথা ন...

Beware of Copper Overload: Understanding Wilson Disease

 🤔 Have you ever heard of Wilson disease? This rare genetic condition causes copper to build up in your body, primarily affecting the liver and brain. While symptoms can vary, they often include liver problems (weakness, vomiting, jaundice) and neurological issues (tremors, speech difficulties, personality changes). Photo taken from Internet ✌️The good news?  Early diagnosis and treatment can make a big difference. Doctors can identify Wilson disease through blood and urine tests, sometimes a liver biopsy. Treatment focuses on removing excess copper using medications and maintaining a low-copper diet. In severe cases, a liver transplant might be necessary. ✍️Here are some key takeaways: ➤ Wilson disease is a genetic condition causing copper buildup in the body. ➤It primarily affects the liver and brain, leading to various symptoms. ➤Early diagnosis and treatment are crucial for managing the condition. ➤Treatment options include medications, diet changes, and potentially liver...