ফরিদ হাসান,যবিপ্রবিঃ যবিপ্রবির এবছর ক্রীড়া সপ্তাহ-২০২৩ এর আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে অংশ নিয়ে পুরষ্কার লাভ করেন ফিজিথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের(পিটিআর) বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে ২য় স্থান ও ৪০০ মিটার রিলে স্প্রিন্টে ৩য় স্থান অর্জন করেন মেহেদী হাসান বাদশা এবং ছেলেদের ৪০০ মিটার রিলে স্প্রিন্টে তৃতীয় স্থান অর্জন করেন নাঈম আশরাফী সজীব। তারা উভয়ই স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। পুরস্কার গ্রহনের পর খেলোয়ারদের উল্লাস অপরদিকে, মেয়েদের টেবিল টেনিস খেলায় এককভাবে রানার্সআপ এবং একই খেলায় দ্বৈতভাবে রানার্সআপ হয়েছেন পিটিআর বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খন্দকার ফারিয়া জামান ও স্নাতক তৃতীয় বর্ষের ফারহানা আসরেকিন।