Skip to main content

যবিপ্রবিতে সর্বাধুনিক জিমনেশিয়াম,অবদান রাখছে সুস্বাস্থ্য গঠন ও ক্রীড়াক্ষেত্রে

ফরিদ হাসান,যবিপ্রবি প্রতিনিধিঃ

দেশের দ্বিতীয় বৃহত্তম ইনডোর জিমনেশিয়ামটি  অবস্থিত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি)।জিমনেশিয়ামটির নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের নামে।এটির নাম "শেখ রাসেল জিমনেশিয়াম"। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ, কেন্দ্রীয় শহীদ মিনার ও স্বাধীনতা সড়ক সংলগ্ন হয়ে সুউচ্চ এই ভবনটি অবস্থিত।ঢাকায় অবস্থিত মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের পর এটিই সবচেয়ে বড় । ২২ হাজার ২৮০ বর্গফুটের আন্তর্জাতিক মানের এই জিমনেশিয়ামটিতে রয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ  জিম ল্যাব( স্ট্রেনথ অ্যান্ড কন্ডিশনিং ল্যাব)।এছাড়া ভলিবল, টেবিলটেনিস, ব্যাডমিন্টন খেলার ব্যবস্থাসহ সুবিশাল ইনডোর গ্যালারি ।

শরীরচর্চা শিক্ষা দফতর সূত্রে জানা যায়,  খেলায়াড়দের ফিটনেসের জন্য জিমনেসিয়ামের অভ্যন্তরীণ স্ট্রেনথ অ্যান্ড কন্ডিশনিং ল্যাবটিতে অত্যাধুনিক মানের যন্ত্রপাতি সংযুক্ত করা হয়েছে।

যবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সকলের চাহিদা মিটিয়ে  দেশের ক্রীড়ার মানউন্নয়নের লক্ষ্যে বিভিন্ন দেশের জাতীয় দলের কন্ডিশনিং  ট্রেইনিং এর  উপযোগী করে একটি  অত্যাধুনিক মানের স্ট্রেনথ অ্যান্ড কন্ডিশনিং ল্যাব প্রতিষ্ঠার ব্যাপারে যবিপ্রবি উপাচার্য প্রফেসর ড.মোঃ আনোয়ার হোসেনের সার্বিক দিকনির্দেশনাও রয়েছে বলে জানান দফতর কর্তৃপক্ষ।

বর্তমানে স্ট্রেনথ অ্যান্ড কন্ডিশনিং ল্যাবটিতে যেসব ট্রেইনিং  সুবিধা আছে তা হলো- ফ্লাট বেঞ্চ প্রেস,ইনক্লাইন বেঞ্চ প্রেস, স্মিথ মেশিন স্কোয়াট,কেবল ক্রস ওভার মেশিন, লেক এক্সটেনশন মেশিন, লেক কার্ল মেশিন,গ্লুটস মেশিন , ৪৫ ডিগ্রী লেগ প্রেস মেশিন, স্কট র‍্যাক টু,দুইটি ডাবল র‍্যাক ডাম্বেল (আড়াই কেজি থেকে সাড়ে সাত কেজি), কমার্শিয়াল অ্যাবস কার্ল মেশিন,    

তিনসেট ৩০০ কেজি  ওয়েট লিফটিং বার, ওয়েট লিফটিং প্লাটফর্ম ১,তিনটি কার্ল বার , 

৮ স্টেশন সংবলিত একটি মাল্টিজিম,অ্যান্ড্রয়েড ভার্সন সংবলিত দুইটি ট্রেডমিল , তিনটি এক্সারসাইজ  বাইক, একটি ক্রস ট্রেইনার, তিন ডজন মিনি হার্ডলস,মেডিসিন বেল,কেটেল বেল, বসুবল, হারনেস প্লেট, হার্নেস স্লেট, পাওয়ার রেসিস্টেন্স ব্যান্ড, মিনি রাবার ব্যান্ড, পেডালী সিট আপ,ইয়োগা ম্যাট, হোম রোলার, এডজাস্টএবল পুশ আপ স্ট্যান্ড, ডিপস বার ইত্যাদি।এছাড়াও ওয়ালের চারদিকে মোট ৭টি আয়না বসানো হয়েছে।

প্রায় দশ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সুউচ্চ জিমনেশিয়ামটিকে আরও অত্যাধুনিক করার পরিকল্পনা রয়েছে যবিপ্রবি কর্তৃপক্ষের। জিমনেশিয়ামটির  প্রবেশপথে চোখে পড়ে শেখ রাসেলের একটি দৃষ্টিনন্দন ম্যুরাল।ম্যুরালটির সৌন্দর্য  যেন জিম ল্যাবটিতে অনন্য এক মাত্রা যোগ করেছে।

শরীরচর্চা শিক্ষা দফতরের ডেপুটি ডিরেক্টর(সহকারী পরিচালক) আব্দুল্লাহ হিল কাফি বলেন,

প্রথমত আমাদের ইচ্ছা আছে জিম ল্যাবটাকে অত্যাধুনিক করা যেন যবিপ্রবি পরিবারের (

শিক্ষক-শিক্ষার্থী,কর্মকর্তা-কর্মচারী)  সবাই এখানে জিম করতে পারে এবং শরীরচর্চার মাধ্যমে সুস্থ্য থাকতে পারে। 

বিশ্ববিদ্যালয় ছাড়াও বাইরের কেউ এখানে ট্রেনিং করা বা শরীর চর্চা করার সুযোগ পাবে কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জিম ল্যাবটাকে আমরা এমনভাবে আধুনিকায়ন করতে চাই যেন আমাদের জাতীয় টিমগুলো, বিভিন্ন ক্লাব টিমগুলো যারা আমাদের জিম ল্যাবে এসে ট্রেনিং করতে চায় তারা যেন  আসতে পারে ও সকল সুবিধা নিয়ে ট্রেনিং করতে পারে।তিনি আরোও বলেন, উপাচার্য মহোদয়ের নির্দেশ রয়েছে জিমটাকে আধুনিক করার। এছাড়াও জিম নীতিমালা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, খেলোয়াড় ছাড়াও মেম্বারশিপের মাধ্যমে অন্যান্যদের জন্যও জিম ল্যাবটিকে উন্মুক্ত করার ইচ্ছা রয়েছে আমাদের।






Comments

Popular posts from this blog

Beware of Copper Overload: Understanding Wilson Disease

 🤔 Have you ever heard of Wilson disease? This rare genetic condition causes copper to build up in your body, primarily affecting the liver and brain. While symptoms can vary, they often include liver problems (weakness, vomiting, jaundice) and neurological issues (tremors, speech difficulties, personality changes). Photo taken from Internet ✌️The good news?  Early diagnosis and treatment can make a big difference. Doctors can identify Wilson disease through blood and urine tests, sometimes a liver biopsy. Treatment focuses on removing excess copper using medications and maintaining a low-copper diet. In severe cases, a liver transplant might be necessary. ✍️Here are some key takeaways: ➤ Wilson disease is a genetic condition causing copper buildup in the body. ➤It primarily affects the liver and brain, leading to various symptoms. ➤Early diagnosis and treatment are crucial for managing the condition. ➤Treatment options include medications, diet changes, and potentially liver...

Dr. Feroz Kabir, a teacher at JUST, received international recognition at the "World Physiotherapy Congress-2023"

Farid Hassan in JUST :  Dr. Feroz, a professor at the Department of Physiotherapy and Rehabilitation of Jashore University of Science and Technology and the Joint General Secretary of the Bangladesh Physiotherapy Association (BPA), has received the highest recognition of "World Physiotherapy" for his exceptional contribution in the field of education at the World Physiotherapy Congress 2023. Every three years, recognition is given for contributions in physiotherapy education, treatment, and research in various parts of the world. This year, the organization has honored Dr. Valerie Taylor, the founder of the Center for the Rehabilitation of the Paralyzed (CRP) and a British Bangladeshi physiotherapist, for her outstanding  contributions to the field of healthcare. Bangladesh received this type of global award for the first time and simultaneously received two honors at once. When asked about his feelings, Dr. Feroz Kabir said, "I am honored to compete with nominated candi...

ম্যানুয়াল পেশী পরীক্ষার পদ্ধতি (Manual Muscle Testing Procedure)

ম্যানুয়াল পেশী পরীক্ষার পদ্ধতি (Manual Muscle Testing Procedure): ম্যানুয়াল পেশী পরীক্ষা (Manual Muscle Testing - MMT) হলো পেশীর শক্তি পরিমাপ করার একটি ক্লিনিক্যাল পদ্ধতি। এটি নিউরোলজিক্যাল পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ যা পেশীতে দুর্বলতা, পক্ষাঘাত, বা অন্যান্য পেশী সম্পর্কিত সমস্যা শনাক্ত করতে সাহায্য করে। পদ্ধতি: রোগীর অবস্থান: রোগীকে পরীক্ষার জন্য আরামদায়ক অবস্থানে বসতে বা শুইতে হবে। পেশী নির্বাচন: পরীক্ষার জন্য নির্দিষ্ট পেশী নির্বাচন করা হবে। স্কেলিং: পেশীর শক্তি 0 থেকে 5 পর্যন্ত স্কেলে পরিমাপ করা হয়: 0: কোন সংকোচন নেই 1: ট্রেস সংকোচন 2: gravity-eliminated পজিশনে পেশী সংকুচিত করতে পারে 3: against gravity পজিশনে পেশী সংকুচিত করতে পারে 4: against gravity + resistance পজিশনে পেশী সংকুচিত করতে পারে 5: normal strength পরীক্ষা: পরীক্ষাকারী রোগীর পেশী স্থির করবে। রোগীকে নির্দেশ দেওয়া হবে পেশী সর্বোচ্চভাবে সংকুচিত করার জন্য। পরীক্ষাকারী স্কেল অনুসারে পেশীর শক্তি নির্ধারণ করবে। প্রয়োজনীয় সরঞ্জাম: -টেপ -গনিয়োমিটার -রেজিস্ট্যান্স ব্যান্ড (ঐচ্ছিক) সতর্কতা: -পরীক্ষার সময় রোগীর ব্যথা ন...