Skip to main content

Posts

আসুন জেনে নেই গ্যাস্ট্রিক থেকে বাঁচাতে কী করবেন?

 আসুন জেনে নেই গ্যাস্ট্রিক থেকে বাঁচাতে কী করবেন? ১. প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে দুপুর ও রাতের খাবার খাবেন। ২. একবারে বেশি পরিমাণে না খেয়ে অল্প করে বারবার খান। ৩. ধূমপান ও মদপানকে এড়িয়ে চলুন। ৪. ঘুমানোর কমপক্ষে ২ ঘণ্টা আগে রাতের খাবার খেয়ে নিন ৫. চিকিৎসকের পরামর্শ ছাড়া পেট খারাপ বা বমির ওষুধ কিনে খাবেন না। ৬. অতিরিক্ত তেল ও মসলা দেয়া খাবার খাবেন না। বাইরের খাবার না খেয়ে বাড়ির তৈরি খাবার খান। তাজা খাবার খান, স্টোর করা বা ফ্রোজেন ফুড কম খাবেন। ৭. শরীরের অতিরিক্ত ওজন কমান। নিয়মিত ব্যায়াম করুন। ৮. মানসিক চাপ ও দুশ্চিন্তা অনেক সময় এসব সমস্যা বাড়িয়ে দেয়। তাই মানসিক চাপ নেবেন না। ৯. তৈলাক্ত খাবার বাদ দিতে চেষ্টা করুন। মাংস, ডিম, বিরিয়ানি, মোগলাই, চায়নিজ খাবার যা-ই খান না কেন, তা দুপুরের মেন্যুতে অন্তর্ভুক্ত করুন। রাতের খাবারটি যেন হালকা হয়। শাকসবজি, ছোট মাছ এসব দিয়ে রাতের মেন্যু সাজান। ১০. খাওয়ার পরপরই অনেক বেশি পানি পান করার প্রবণতা বাদ দিন। ভাত খাওয়ার অন্তত ৩০ মিনিট পর পানি পান করুন। ১১. দিনে কিংবা রাতে খাওয়ার পরপরই অনেকে শুয়ে পড়তে পছন্দ করেন। এটা না করে কিছুক্ষণ আস্তে আস্তে হাঁটাচলা ক...

যবিপ্রবিতে সর্বাধুনিক জিমনেশিয়াম,অবদান রাখছে সুস্বাস্থ্য গঠন ও ক্রীড়াক্ষেত্রে

ফরিদ হাসান,যবিপ্রবি প্রতিনিধিঃ দেশের দ্বিতীয় বৃহত্তম ইনডোর জিমনেশিয়ামটি  অবস্থিত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি)।জিমনেশিয়ামটির নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের নামে।এটির নাম "শেখ রাসেল জিমনেশিয়াম"। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ, কেন্দ্রীয় শহীদ মিনার ও স্বাধীনতা সড়ক সংলগ্ন হয়ে সুউচ্চ এই ভবনটি অবস্থিত।ঢাকায় অবস্থিত মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের পর এটিই সবচেয়ে বড় । ২২ হাজার ২৮০ বর্গফুটের আন্তর্জাতিক মানের এই জিমনেশিয়ামটিতে রয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ  জিম ল্যাব( স্ট্রেনথ অ্যান্ড কন্ডিশনিং ল্যাব)।এছাড়া ভলিবল, টেবিলটেনিস, ব্যাডমিন্টন খেলার ব্যবস্থাসহ সুবিশাল ইনডোর গ্যালারি । শরীরচর্চা শিক্ষা দফতর সূত্রে জানা যায়,  খেলায়াড়দের ফিটনেসের জন্য জিমনেসিয়ামের অভ্যন্তরীণ স্ট্রেনথ অ্যান্ড কন্ডিশনিং ল্যাবটিতে অত্যাধুনিক মানের যন্ত্রপাতি সংযুক্ত করা হয়েছে। যবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সকলের চাহিদা মিটিয়ে  দেশের ক্রীড়ার মানউন্নয়নের লক্ষ্যে বিভিন্ন দেশের জাতীয় দলের কন্ডিশনিং...

দেশের প্রথম মাস্কুলোস্কেলিটাল আল্ট্রাসনোগ্রাফি ল্যাব যবিপ্রবির

যবিপ্রবি প্রতিনিধি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগে বাংলাদেশের প্রথম মাস্কুলোস্কেলিটাল আল্ট্রাসনোগ্রাফি ল্যাব হিসেবে যাত্রা শুরু করলো। শুক্রবার (২৯ সেপ্টেম্বর, ২০২৩) ডা. এম আর খান মেডিকেল সেন্টার ভবনের ৩য় তলায় অবস্থিত ল্যাবটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ও জাতীয় পদকপ্রাপ্ত বিজ্ঞানী অধ্যাপক ড. হাসিনা খান। বিভাগের বর্তমান সভাপতি ড. অভিনু কিবরিয়া ইসলাম প্রধান অতিথিকে সাথে নিয়ে বিভাগটির বিভিন্ন ল্যাব ঘুরে দেখান।বিভাগটির মাস্কুলোস্কেলিটাল ল্যাব পরিদর্শনকালে প্রধান অতিথি অধ্যাপক ড. হাসিনা খান বলেন, দেশে নন-কমিউনেবল চিকিৎসা সেবায় ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ সকল বিশ^বিদ্যালয়ে থাকা আবশ্যক। উপাচার্য মহোদয় কোভিড মহামারী বিষয়ে প্রথম অত্র বিভাগ লং-কোভিড-১৯ নিয়ে গবেষণা করার বিষয়ে প্রধান অতিথিকে অবহিত করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিভাগটির প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশ্ববিদ্যায়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন। বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো: ফিরোজ কবির প্রধান অতিথিকে বিভাগের শিক্ষা, গবেষণা ও চিকিৎসা সেবা সম্পর্...

যবিপ্রবির উদ্যোগে জাতীয় পর্যায়ে দেশের প্রথম ফিজিওথেরাপি অলিম্পিয়াড অনুষ্ঠিত

ফরিদ হাসান,যবিপ্রবি প্রতিনিধিঃ ফিজিওথেরাপি পেশার সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রাকে বেগবান করার লক্ষ্যে  যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উদ্যোগে  দেশের প্রথম জাতীয় পর্যায়ে ফিজিওথেরাপি অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। যবিপ্রবি'র ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের (পিটিআর) 'বিপিএ স্টুডেন্টস উইংস অব জাস্ট' ও 'জাস্ট ফিজিও' ক্লাবের সার্বিক সহযোগিতায়  মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকাল তিনটায় সারা দেশব্যাপী প্রথমবারের মতো উক্ত ফিজিওথেরাপি অলিম্পিয়াড অনলাইনে অনুষ্ঠিত হয়।     বিকাল ৩ টা থেকে ৩টা ২৫ মিনিট পর্যন্ত ৫০ টি এমসিকিউ প্রশ্নে অলিম্পিয়াডের পরীক্ষা অনুষ্ঠিত হয়। অলিম্পিয়াডে সমগ্র দেশ থেকে অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্তত দুই শতাধিক ফিজিওথেরাপি শিক্ষার্থী এবং ফিজিওথেরাপি চিকিৎসক  তিনটি ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন। আজ ১৪ ই সেপ্টেম্বর বিপি স্টুডেন্টস উইংস অব জাস্ট নামক ফেসবুক গ্রুপে উক্ত অলিম্পিয়াডের ফলাফল ঘোষণা করা হয়। অলিম্পিয়াডের বিজয়ীরা হলেন 'এ'ক্যাটাগরিতে প্রথম আল আমিন(যবিপ্রবি), দ্বিতীয় তাসফিয়া তাবাসসুম (বিএইচপিআই), তৃতীয় মরিয়ম তাস...

যবিপ্রবি শিক্ষার্থীর বাসার তালা ভেঙে সোনার গয়না ও টাকা চুরি

ফরিদ হাসান,যবিপ্রবি প্রতিনিধিঃ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষার্থীর  বাসার দরজা ভেঙে সোনার গয়না ও টাকা চুরির অভিযোগে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার রাত ৮ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ২০১৯-২০২০ সেশনের শিক্ষার্থী মোঃ জামিল ইমরান সজীব ও তাঁর বাবা মোঃআসাদুজ্জামান(অবসরপ্রাপ্ত বাংলাদেশ বিমান বাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার) যশোরের কোতয়ালী মডেল থানায় এ মামলা করেন। ছবিঃচোর প্রবেশের সিসিটিভি ফুটেজ মামলায়  মোঃআসাদুজ্জামান অভিযোগ করেছেন, আজ বৃহস্পতিবার আনুমানিক বেলা দেড়টার দিকে যশোর শহরের আরবপুরের বিমান বন্দর রোডে অবস্থিত  তাঁর ছয় তলা ভবনের পাঁচ তলার ফ্ল্যাটে দুইজন চোর ঢোকে। এ সময় চোরেরা তাঁর ফ্ল্যাটে থাকা আনুমানিক সাত ভরি সোনা ও নগদ   তিন লাখ ত্রিশ হাজার টাকা নিয়ে যায়। এ ছাড়া ফ্ল্যাটের ভেতর আসবাব ও তছনছ করা হয়েছে।বাসার সিসিটিভি ফুটেজের মাধ্যমে ওই দুই চোরকে শণাক্তের চেষ্টা চলছে। যবিপ্রবির শিক্ষার্থী মোঃ জামিল ইমরান সজীব বলেন, আরবপুরের নিজ বাসার ছয় তলা ভবনের পাঁচতলার একটি ফ্ল্যাটে তিনি, তাঁর মা জাহানারা খাত...

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসের সেমিফাইনালে মাঠে নামছেন যবিপ্রবির জহির

 ফরিদ হাসান,যবিপ্রবি প্রতিনিধিঃ  যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থী জহির রায়হান ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস ২০২৩ এ অংশ নিয়ে বৃহস্পতিবার (৪ আগস্ট) ২০০ মিটারের স্প্রিন্টে ২১.৩৪ সেকেন্ডে টাইমিং করে উঠেছেন সেমিফাইনালে।জহির রায়হান যবিপ্রবির শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান (পিইএসএস) বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী।  ছবি:জহির রায়হান চীনের চেংডু শহরে গত ২৮ জুলাই শুরু হয়ে আগামী  ৮ আগস্ট বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে এবারের আসর।এই প্রতিযোগিতায় বাংলাদেশসহ বিশ্বের প্রায় ১৯০টি দেশ থেকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া প্রায় ১৩ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এবারের আসরে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন দুইজন।একজন যবিপ্রবির জহির রায়হান ও অপর জন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী তামান্না আক্তার।১০০ মিটার হার্ডলসে তামান্না হিটে ১৫.৫৪ সেকেন্ড সময় নিয়ে ৭ জনের মধ্যে ষষ্ঠ হয়েছেন । জহির রায়হান আজ শুক্রবার বিকেল ৫টায় সেমিফাইনালে দৌড়াবেন। চীনের চেংদু থেকে তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমি এশিয়ান চ্যাম্পিয়নশিপে করা টাইমিংয়ের চেয়ে এখানে ভালো ...

হারিয়ে যাওয়া বই পড়ার অভ্যাস যেভাবে গড়ে তুলবেন।

১.আত্মবিশ্বাস তৈরি করুন: বহুদিন ধরে রিডার্স ব্লকে থাকলে আস্তে আস্তে বই পড়ার ইচ্ছা চলে যেতে পারে। আবার আগের মত বই পড়তে পারব এই সংকল্প করে ধীরে ধীরে পড়ার চেষ্টা করুন। আস্তে আস্তে আপনি নিশ্চয়ই পুরনো অভ্যাসকে ফিরিয়ে আনতে সক্ষম হবেন। ২.জটিল বই নয়: দীর্ঘদিন বই না পড়লে স্বাভাবিকভাবেই আপনি বড় বইয়ে মনোযোগ দিতে পারবেন না। তাই ছোট বই বা আপনার প্রিয় কোনো বই পড়তে পারেন। ৩.অডিওবুক শুনুন: বই না পড়তে পারার একটি অন্যতম কারণ হতে পারে ব্যস্ততা। সেক্ষেত্রে অডিওবুক খুব ভালো একটি সমাধান। ৪.মনের আনন্দের জন্য বই পড়ুন: বই পড়ার অভ্যাস হারিয়ে গেলে তা ধীরে ধীরে ফিরিয়ে আনতে হবে, জোর করে নয়। সময় নিয়ে আবার বই পড়ার চেষ্টা করতে হবে। ৫.প্রতিদিন অল্প করে পড়ার অভ্যাস করুন: নিয়মিত কয়েক পাতা বই পড়ার অভ্যাস করতে হবে। রাতে ঘুমানোর আগে বা দিনের নির্দিষ্ট একটি সময় অন্তত কয়েক পাতা করে বই পড়তে হবে। ৬.ইলেকট্রনিক মাধ্যমে বই পড়া: আজকাল ইলেকট্রনিক মাধ্যমে বই পড়া খুবই জনপ্রিয়। মোবাইলে ই-বুক পড়তেও স্বছন্দ বোধ করেন অনেকে। এভাবে খুব সহজেই আপনি যেকোনো জায়গায় যেকোনো সময়ে বই পড়তে পারেন। ৭.বইয়ের প্রতি মনোয...